অনলাইনে জাবিতে ৬ শিক্ষক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট

১০ জুন ২০২১, ০৬:৩১ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

অনলাইনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী ড. সৈয়দা নাসরিন।

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ইউজিসির চেয়ারম্যান, জাবির উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, করোনার সময় যেখানে শিক্ষার্থীরা ক্লাস করার সুযোগ পাচ্ছেন না, সেখানে তড়িঘড়ি করে অনলাইনে মৌখিক পরীক্ষা নিয়ে শিক্ষক নিয়োগের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, এর আগে দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পরে সিলেকশন বোর্ড ১২ জুন অনলাইনে মৌখিক পরীক্ষা আহ্বান করে। শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ছয় জন শিক্ষক নিয়োগের এই উদ্যোগ দুরভীসন্ধিমূলক উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দিয়েছেন একই বিভাগের আট শিক্ষক। তবে সেই চিঠির জবাব না পেয়ে বৃহস্পতিবার রিট দায়ের করা হয়।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬