ক্যাম্পাস খোলার দাবিতে রাবিতে বিক্ষোভ

০২ জুন ২০২১, ১২:৪৩ PM
রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চারিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খোলার পাশাপাশি দ্রুত সকলকে টিকার আওতায় আনতে হবে। দীর্ঘ সেশনজট নিরসনে দ্রুত পরীক্ষা নেয়ার পাশাপাশি আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রক্টর ড. লিয়াকত আলী শিক্ষার্থীদের বলেন, আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরীক্ষা নেয়ার পাশাপাশি নীতিমালাও দিয়েছেন। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পদ্ধতি শিখতে বিদেশভ্রমণের পরামর্শ

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে আগামীকাল একটি সভা ডেকেছি। সেখানে সকল ডীন, বিভাগীয় প্রধানসহ প্রশাসন আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবেন। এই সার্বিক পরিস্থিতিতে কিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনা করা যায়, তার একটি অভ্যন্তীন নীতিমালা তৈরী করার চেষ্টা করবে প্রশাসন বলে জানানো হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালা এবং রাবি শিক্ষক সমিতির অনুরোধে শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে ইতিবাচক সাড়া দেন প্রশাসন। তারই ধারাবাহিকতায় আগামীকাল ৩ জুন সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, গত ৩১ মে স্বাস্থ্য বিধি মেনে দ্রুত হল-ক্যাম্পাস খোলার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চারিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬