অনলাইনে পরীক্ষা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল: অধ্যাপক সামাদ

০২ জুন ২০২১, ১০:৩৬ AM
অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ

অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ © ফাইল ছবি

অনলাইনে পরীক্ষা পদ্ধতির সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ। তিনি বলেছেন, অনলাইন ক্লাসেই আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি ৪৫ শতাংশের মত। আরও ৫৫ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসের বাইরে। যেখানে অনলাইন ক্লাসে এত পরিমাণ শিক্ষার্থী অনুপস্থিত তাদেরকে রেখে অনলাইনে পরীক্ষা নেয়া অযৌক্তিক।

অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর সক্ষমতার বিষয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক সামাদ বলেন, আমরা প্রথমে যখন অনলাইন ক্লাসের কথা বলেছিলাম, তখন বলেছি শুধুমাত্র ক্লাস অনলাইনে হবে। পরীক্ষা সশরীরে হবে। এখন অনলাইনে পরীক্ষা নেয়া শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার মত। আমাদের এক্ষেত্রে আরও বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়া উচিত।

পড়ুন: ঢাবিতে ৪ মাসে শেষ হবে সেমিস্টার, ৮ মাসে শিক্ষাবর্ষ

তিনি বলেন, আমাদের অনেক বয়স্ক শিক্ষক আছেন, যারা ইতোপূর্বে অনলাইন পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন না। অনেকের কম্পিউটার জ্ঞানও খুব বেশি নয়। এক্ষেত্রে তারা কীভাবে অনলাইনে পরীক্ষা নেবে? আবার নেটওয়ার্কও তেমন ভাল না। আর শিক্ষার্থীরাও গ্রামে-গঞ্জে থাকে, তাদের ডিভাইস ও নেটওয়ার্কের অপ্রতুলতা রয়েছে। তাদেরও অনলাইনে এক্সাম দেয়ার সক্ষমতা নেই।

ডিভাইসের সঙ্গে সংশ্লিষ্টদের দক্ষতার বিষয়টি নিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের কম্পিউটার বা মোবাইলে লেখার দক্ষতারও একটা বিষয় আছে। সবাই সব পারবে না। আবার কেউ পিডিএফ করে পাঠাল। তার পিডিএফ আমাদের কাছে পাঠালে আমাদের ডিভাইস দিয়ে তাদের পিডিএফটা ওপেন নাও হতে পারে। এতে খুব বিড়ম্বনায় পড়তে হবে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬