আগে যেভাবে হয়েছিল, সেভাবেই এবার পরীক্ষা হবে: ঢাবি উপাচার্য

০১ জুন ২০২১, ১০:২২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পর্যায়ের যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, সে পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ মঙ্গলবার (১ জুন) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে হল জুনেও খুলছে না বলে জানানো হয়েছে। হল বন্ধ রেখে কীভাবে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, ‘এটা একটা কঠিন চ্যালেঞ্জ। আগে যেভাবে হয়েছে সেভাবেই হবে। আমাদের কিছু পরীক্ষা তো নেওয়া হয়েছিল, সেভাবে হবে। তখন কিছু পরীক্ষা আটকে গিয়েছিল।’ সেসব এবার নেওয়া হবে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার রোতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে অনার্স ও মাস্টার্স পর্যায়ের স্থগিত সব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে। নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট পরীক্ষাসমূহ গ্রহণ করবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব পরীক্ষা গ্রহণ করা হবে।

একই শর্তে অন্যান্য সেমিস্টার ফাইনাল, বার্ষিক কোর্স ফাইনাল ও ব্যবহারিক পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে হার্ডওয়্যার ও ওয়েটল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা ব্যতিত সকল পরীক্ষা অনলাইনে নেয়া হবে।

সশরীরে পরীক্ষা নেবে ঢাবি, শুরু ১৫ জুন

সভায় সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ‘লস রিকভারি প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এই প্ল্যানের আওতায় সেমিস্টার পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষাসহ সেমিস্টারকাল ছয় মাসের পরিবর্তে চার মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে আট মাস করার সিদ্ধান্ত নেয়া হয়।

পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশসহ পরীক্ষার শিফট সংখ্যা বৃদ্ধি করারও সিদ্ধান্তও নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব : বুটেক্স উপাচার্য
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে আগাম ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
এবারের রমজানে পাওয়া গেল ৫ জুমা, সবশেষ কবে পেয়েছিলেন রোজাদার…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভোলার দর্শনীয় স্থানগুলোতে কাট…
  • ২০ মার্চ ২০২৬
বাউফলে প্রায় ৮০০ বস্তা ‘পোস্ত দানা’ জব্দ
  • ২০ মার্চ ২০২৬
৫৪ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence