ঢাবির স্থগিত পরীক্ষা ১৫ জুন থেকে, অন্যান্য ১ জুলাই শুরু

০১ জুন ২০২১, ০৯:১৫ PM
আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ঢাবির স্থগিত পরীক্ষা

আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ঢাবির স্থগিত পরীক্ষা © ফাইল ফটো

করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পর্যায়ের যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, সে পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেবে কর্তৃপক্ষ। নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট এ পরীক্ষা গ্রহণ করবে। শিক্ষার্থীদের সেশনজট নিরসনে এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ মঙ্গলবার (১ জুন) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ মঙ্গলবার রোতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে অনার্স ও মাস্টার্স পর্যায়ের স্থগিত সব পরীক্ষা আগামী ১৫ জুন থেকে সশরীরে নেয়া হবে। নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আবাসিক হল না খোলার শর্তে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট পরীক্ষাসমূহ গ্রহণ করবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব পরীক্ষা গ্রহণ করা হবে।

একইশর্তে অন্যান্য সেমিস্টার ফাইনাল, বার্ষিক কোর্স ফাইনাল ও ব্যবহারিক পরীক্ষাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে হার্ডওয়্যার ও ওয়েটল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা ব্যতিত সকল পরীক্ষা অনলাইনে নেয়া হবে।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা সংযুক্ত ছিলেন।

এছাড়া, সভায় সেশনজট নিরসন এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ‘লস রিকভারি প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। এই প্ল্যানের আওতায় সেমিস্টার পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষাসহ সেমিস্টারকাল ছয় মাসের পরিবর্তে চার মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতির ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে আট মাস করার সিদ্ধান্ত নেয়া হয়।

পরীক্ষার ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশসহ পরীক্ষার শিফট সংখ্যা বৃদ্ধি করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।

সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকার ফার…
  • ২০ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence