শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবিতে ‘খাটিয়া মিছিল’ মঙ্গলবার

৩০ মে ২০২১, ০২:০৫ PM
ঢাবি

ঢাবি © লোগো

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলে খুলে দেওয়ার দাবিতে আগামী মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রশাসনের প্রতীকী লাশ নিয়ে খাটিয়া মিছিল’ কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে ‘খাটিয়া মিছিল’ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়ক আসিফ।

তিনি বলেন, আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার সঙ্গে জড়িত প্রশাসনের মৃত্যু ঘটেছে, অপমৃত্যু ঘটেছে। তারা শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে যাচ্ছেন।

এসময় আগামী মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রশাসনের প্রতীকী লাশ নিয়ে খাটিয়া মিছিল’ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এছাড়া সারাদেশে আন্দোলনরত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওইদিন বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।

আরো পড়ুন ‘করোনা আমাদের জন্য মহামারি নাকি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা মহামারি?’

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬