অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে জাবি

২৮ মে ২০২১, ০৯:০১ PM
জাবি লোগো ও ক্যাম্পাস

জাবি লোগো ও ক্যাম্পাস © ফাইল ছবি

কোভিড-১৯ মহারারির মধ্যে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার পক্ষে সুপারিশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অ্যাকাডেমিক কাউন্সিল। বৃহস্পতিবার (২৭ মে) অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এ জন্য পদ্ধতিগুলো নির্ধারণ করা হয়। এখন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনুমোদন দিলে এটি কার্যকর হবে।

জানা গেছে, অ্যাসাইনমেন্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের স্নাতক চূড়ান্ত পরীক্ষাও অনলাইনে নেয়া হয়েছিল।

শুক্রবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম বলেন, পরীক্ষার জন্য গঠিত বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটি কাউন্সিলের সুপারিশ করা এ পদ্ধতি পর্যালোচনা করে তা সংশোধন করতে পারবে। পরে তারা এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের পরবর্তী সভায় পাঠাবে। সিন্ডিকেটের অনুমোদন পাওয়ার পর এটি কার্যকর হবে।

আগামী জুন মাসেই পরীক্ষা শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ড. নূরুল আলম।

অ্যাকাডেমিক কাউন্সিলের সুপারিশ হলো, অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে ১০ নম্বরের অ্যাসাইনমেন্ট, ১০ নম্বরের লিখিত পরীক্ষা ও ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এটি পূর্ণ কোর্সের ক্ষেত্রে ৭০ নম্বর ও হাফ কোর্সের ৩৫ নম্বরের সমান হবে।

৫০ নম্বরের ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে পূর্ণ কোর্সের মূল্যায়ন করা হবে। এদিকে হাফ কোর্সের ক্ষেত্রে প্রাপ্ত নম্বর ১.৪ দিয়ে গুণ করে তার অর্ধেক নম্বর গণনা করা হবে।

এছাড়া পূর্ণ কোর্সে ১০ নম্বরের ক্লাস উপস্থিতি ও অনুশীলনী পরীক্ষার ২০ নম্বর যোগ হবে। হাফ কোর্সের ক্ষেত্রে ৫ নম্বরের উপস্থিতি ও অনুশীলনী পরীক্ষার ১০ নম্বর যোগ করা হবে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬