১৫ জুনের মধ্যে চবির একাডেমিক পরীক্ষার সিদ্ধান্ত

২৮ মে ২০২১, ০৩:০৪ PM
চবি ক্যাম্পাস ও লোগো

চবি ক্যাম্পাস ও লোগো © ফাইল ছবি

করোনা মহামারীর কারণে আটকে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিভিন্ন বিভাগের একাডেমিক পরীক্ষাগুলো সশরীরে নাকি অনলাইনে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী ১৫ জুনের মধ্যে। আজ শুক্রবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৫ জুনের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভা হবে। এতে সভায় সশরীরে নাকি অনলাইনে, অনলাইনে হলে কীভাবে বা সশরীরে হলে কীভাবে পরীক্ষা নেয়া হবে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, পরীক্ষাগুলো আমরা সশরীরে নেয়ার বিষয়েই চিন্তা ভাবনা করছি।

অনলাইন পরীক্ষা নিয়ে বলেন, এভাবে পরীক্ষা নেয়ার মতো ওই ধরনের সক্ষমতা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। তবে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

চবির একডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মনোয়ার আলী বলেন, পরীক্ষার ব্যাপারে বিভিন্ন বিভাগে চিঠি দেয়া হয়েছে। বিভাগগুলো আগামী ৩ তারিখের মধ্যে পরীক্ষার ব্যাপারে সুপারিশমালা ডিন অফিসে প্রেরণ করবে। পরে বিভাগের সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত অনুষদের সভায় এই সুপারিশ পর্যালোচনা করে ৯ জুনের মধ্যে আমাদের কাছে দিলে আমরা একাডেমিক কাউন্সিলে দিবো। কাউন্সিল এটা অনুমোদন করলে ওই পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালুর স্বার্থে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে গ্রহণের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৭ মে) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬