হল-ক্যাম্পাস খোলার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন আজ

২৫ মে ২০২১, ০৮:০৫ AM
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে একই দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া অবিলম্বে ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেন 'অবিলম্বে হল খোলা চাই' আন্দোলনের শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের সব কিছুই স্বাভাবিক রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল খোলা রাখা হয়েছে। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হয়েছে? অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

প্রসঙ্গত, করোনা ভাইরাসের বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় এই ছুটি বাড়ানো হয়েছে। মাঝে সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেটি সম্ভব হয়নি। আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ শেষ হবে।

আরও পড়ুন: সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬