দু’মাস পিছিয়ে রাবি ভর্তি পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ঘোষণা

২০ মে ২০২১, ১২:৫৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটক © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও দেখুন: রাবি ভর্তি পরীক্ষাও পেছাল

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ আগস্ট ২০২১ তারিখে C ইউনিট, ১৭ আগস্ট ২০২১ তারিখে A ইউনিট ও ১৮ আগস্ট ২০২১ তারিখে B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৩ শিফটে সকাল ৯:৩০ থেকে ১০:৩০ মিনিট; দুপুর ১২ থেকে ১টা ও বিকেল ৩ থেকে ৪টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর admission মেন্যুতেও দেখা যাবে।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগের নিয়মে নেওয়া হবে জাবি চলতি বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত। 

আরও দেখুন: জাবির ভর্তি আবেদনের সময় পেছালো

 

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬