জাবির ভর্তি আবেদনের সময় পেছালো

১৮ মে ২০২১, ১১:২৪ PM
জাবির স্নাতক ভর্তি পরীক্ষা

জাবির স্নাতক ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

আগের নিয়মে নেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলতি বছরের (২০২০-২১ শিক্ষাবর্ষ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

আজ মঙ্গলবার (১৮ মে) দুপুরে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির ষষ্ঠ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক আবু হাসান।

এর আগে, ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির পঞ্চম সভায় দুই পর্বে আবেদন এবং ১ জুন থেকে ১৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলা হয়েছিল। তাছাড়া আবেদন ফি ইউনিট ভিত্তিক ১ হাজার ১০০ ও ইন্সটিটিউটগুলোতে ৭০০ টাকা করা হয়েছিলো। কিন্তু ২০১৯-২০ শিক্ষাবর্ষে ইউনিট ভিত্তিক আবেদন ফি ছিলো ৬০০ টাকা ও ইনস্টিটিউটগুলোতে ছিলো ৪০০ টাকা।

আবু হাসান বলেন, পূর্বের সভাগুলোতে বাছাইকরণ প্রক্রিয়াতে ভর্তি পরীক্ষা নিয়ে কিছু সুপারিশ ছিলো। এগুলো নিয়ে আলোচনা চলছিলো, তবে সেগুলো চূড়ান্তভাবে গৃহীত হয়নি। গতবারের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফি বাড়ানো হয়নি। তবে জিপিএ গতবারের তুলনায় কিছুটা বেশি চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী বাছাই করে দুই পর্বে ভর্তি আবেদনের বিষয়টি থাকছে না। ফলে গত বছরের প্রক্রিয়াতেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬