রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

০৭ মে ২০২১, ১০:৫৭ PM
রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি

রাবি বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি © টিডিসি ফটো

তাজরিন মেধাকে সভাপতি ও খুশিতা রহমান জানভিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অনলাইনে আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি নবনীতা বিশ্বাস, সহ-সভাপতি তাসমিয়া হক, যুগ্ম সম্পাদক তাসরিন প্রীতি, সাংগঠনিক সম্পাদক নাবিলাহ হক সিমিন, বিতর্ক ও কর্মশালা সম্পাদক ফারহানা তাবাসসুম, দপ্তর সম্পাদক জেরিন জিসা, অনুষ্ঠান পরিচালনা সম্পাদক মোবাশশিরা মীম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আয়েশা মালিহা মাহফুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারিয়া বিনতে মতিন, জনসংযোগ বিষয়ক সম্পাদক মিথিলা খাতুন এবং অর্থবিষয়ক সম্পাদক নাজমুন নাহার।

এর আগে অনলাইনে আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথমস্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মির্জা সাকি, দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বশিরুননিসা অনন্যা ও তৃতীয় স্থান অধিকার করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ।

এছাড়া সমগ্র প্রতিযোগিতায় সর্বাধিক জনপ্রিয় বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশশিরা মীম ও ঊম্মে সুমাইয়া পরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.সাদেকুল আরেফিন মতিন, বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লুৎফর রহমান ও আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সভাপতি ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close