ঢাবির মুহসীন হলে নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান

০৭ মে ২০২১, ০৮:২৪ PM
অধ্যাপক ড. মাসুদুর রহমান

অধ্যাপক ড. মাসুদুর রহমান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের নতুন প্রাধ্যক্ষ্য হিসেবে যোগ দিয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান। বিদায়ী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ড. মাসুদুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অধ্যাপক ড. মাসুদুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ২০২০সালের ৯ সেপ্টেম্বর থেকে তিনি ওই দায়িত্বে রয়েছেন। তিনি এর আগে ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মাসুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১০ সালে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।

ট্যাগ: ঢাবি
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬