রোববার থেকে রাবির বিদায়ী উপাচার্যের অনিয়ম তদন্ত শুরু

০৭ মে ২০২১, ০৩:০১ PM
উপাচার্য এম আবদুস সোবহান

উপাচার্য এম আবদুস সোবহান © ফাইল ছবি

মেয়াদের শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন পদে অবৈধ ও বিধিবহির্ভূতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্য এম আবদুস সোবহান যে জনবল নিয়োগ দিয়েছেন, তার তদন্তকাজ আগামী রোববার থেকে শুরু হচ্ছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মুহম্মদ আলমগীর এ কথা জানিয়েছেন। অধ্যাপক আলমগীর এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির প্রধান। ঘটনার পর গতকাল বৃহস্পতিবার এই কমিটি করা হয়।

চার সদস্যের এই কমিটির সদস্যরা হলেন- ইউজিসির সদস্য অধ্যাপক মো.আবু তাহের, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. জাকির হোসেন আখন্দ এবং সদস্যসচিব ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) মোহাম্মদ জামিনুর রহমান।

দেখুন: রাবিতে উপাচার্যের গণনিয়োগ বাতিল হতে পারে, শাস্তি পাবেন জড়িতরা

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী রোববার প্রথম কর্মদিবস শুরু। এই কমিটি অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবে। তদন্তকাজের জন্য কমিটি ঈদের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

দেখুন: অ্যাডহকভিত্তিতে ১৪১, এভাবেও নিয়োগ দেয়া যায়!

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক আলমগীর বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে এই নিয়োগ অবৈধ ও বিধিবহির্ভূত। সুতরাং তাঁদের কাজটি সহজ হবে। শুধু দোষী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ করবেন তাঁরা।

চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশী
  • ১৯ আগস্ট ২০২৬
মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএ…
  • ১৯ আগস্ট ২০২৬
জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
নিয়ম মেনে নিয়োগ পেলেও আইনের গ্যাঁড়াকলে চাকরি হারালেন ৮ কর্ম…
  • ১৯ আগস্ট ২০২৬
‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬