ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবে না ঢাবি শিক্ষক-কর্মকর্তারা

০৭ মে ২০২১, ০২:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। চলমান করোনা ভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

শুক্রবার (৬ মে) সকালে ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক  মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতি ও লকডাউন বিবেচনা করে আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অতিজরুরি প্রয়োজন এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ঈদ-উল-ফিতরের অনুমোদিত ছুটি প্রয়োজনে কমিয়ে আনা হতে পারে।’’

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬