চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার

০৫ মে ২০২১, ১১:২৭ PM
অধ্যাপক বেনু কুমার দে ও চবি লোগো

অধ্যাপক বেনু কুমার দে ও চবি লোগো © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক বেনু কুমার দে। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক । আগামী ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, বুধবার আমরা মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে কে উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি অবসরে গেলেও সরকারি বিধি অনুযায়ী তিনি উপ-উপাচার্য পদের দায়িত্ব পালন করতে পারবেন।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬