অনলাইনে ঢাবির চূড়ান্ত পরীক্ষা

৩ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা, ৬ মে চূড়ান্ত সিদ্ধান্ত

০৫ মে ২০২১, ০৭:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চলমান করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া হবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সশরীরের পরিবর্তে অনলাইন পদ্ধতির এ পরীক্ষায় সময় কমিয়ে দেয়া হবে বলে জানা গেছে। এছাড়া পরীক্ষা পদ্ধতিতেও বেশকিছু পরিবর্তন আনা হবে।

পড়ুন: ১৭ মে খুলছে না বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বলেন, আগামী জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনেই পরীক্ষাগুলো নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।

অধ্যাপক হাসানুজ্জামান বলেন, অনলাইনে পরীক্ষার পদ্ধতির বিষয়ে স্ব-স্ব বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামীকাল ৬ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে এদিন বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। ঢাবি উপাচার্য বলেন, অনলাইনে মিড-টার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে। ফাইনাল পরীক্ষাও অনলাইনে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করে ডিনদের কাছে প্রস্তাবনা চেয়েছিলাম। অনলাইনে কীভাবে পরীক্ষা নেয়া যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬