খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

২৯ এপ্রিল ২০২১, ০৫:৪৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে না। ভ্যাকসিন নিশ্চিত করেই হল খুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খুলছে না। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে প্রভোস্ট কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে টিকা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে হল খোলা সম্ভব হচ্ছে না। কেননা সরকারের  নির্দেশনা রয়েছে টিকা নিশ্চিত না করে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা যাবে না। এতে করে সংক্রমণ ছড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা সম্ভব হবে না।

উপাচার্য আরও বলেন, এপ্রিল মাস শেষ হতে চলেছে। এই অবস্থায় আগামী ১৭ দিনে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেয়া সম্ভব হবে না। সেজন্য হল খোলার আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই আবাসিক হল খোলা হবে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার ঘোষণা দেন। হল খোলার পর শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত নিয়ে যা বললেন ডেপুটি…
  • ১৯ আগস্ট ২০২৬
এনসিপির হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
  • ১৯ আগস্ট ২০২৬
বিদেশে স্কলারশিপ: আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন
  • ১৯ আগস্ট ২০২৬
তিন জেলার ডিসি প্রত্যাহার করল সরকার
  • ১৯ আগস্ট ২০২৬
গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে তাওহীদ ও তাওহিদুল
  • ১৯ আগস্ট ২০২৬