রাবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন ড. তারেক নূর

২৯ এপ্রিল ২০২১, ০৩:৪৭ PM
ফুলেল শুভেচ্ছা দেয়ার মুহূর্ত

ফুলেল শুভেচ্ছা দেয়ার মুহূর্ত © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে, গত ২০১৮ সালের অক্টোবরে রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানু ছাত্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন রেজিস্ট্রার এম এ বারী স্বাক্ষতির এক আদেশে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয় এবং একই আদেশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র উপদেষ্টা পদ দেয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে ড. তারেক নূর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের কল্যাণের জন্য আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা সর্বদা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এ ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন নতুন এই ছাত্র উপদেষ্টা।

এসময় সেখানে ভারপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান, হল প্রাধক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক তারেক নূর ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত সহকারী প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেন নূর।

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সাথে খুলছ…
  • ২০ আগস্ট ২০২৬
উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬