রাবিতে মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার

২৭ এপ্রিল ২০২১, ০২:২১ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বদ্ধ ভূমি এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে কৃষি প্রকল্পের খননকৃত পুকুরে মাটি তোলার সময় শেলটি পায় এক শ্রমিক। পরে তিনি বদ্ধভূমিতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যের জানালে তারা রাজশাহী র্যাব অফিসে খবর দেয় এবং র্যাব স্থানটি ঘিরে পর্যবেক্ষণ শেষে শেলটি পরীক্ষার জন্য নিয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেল যুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছি। কেননা বদ্ধভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হল। যেখানে '৭১ সালে পাকবাহিনীর ক্যাম্প ছিল।

শেলটি এখন সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষার জন্য ঢাকা বোমা নিষ্ক্রিয় টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসলে শেলটি পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান লে. কর্নেল জিয়াউর রহমান।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করেন এবং সেখানে আশপাশ থেকে নিরীহ নারী পুরুষদের তুলে পাশবিক নির্যাতন করতেন। এমনকি তাদের হত্যা করে বদ্ধ ভূমিতে নিয়ে গণকবরে পুতে রাখতেন।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬