চীনের বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হচ্ছে রাবি শিক্ষার্থীর শিল্পকর্ম

২৬ এপ্রিল ২০২১, ১১:১৪ PM
রাবি শিক্ষার্থীর শিল্পকর্ম

রাবি শিক্ষার্থীর শিল্পকর্ম © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইনের ২০১০-১১ শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিকের একক শিল্পকর্ম চীনে একটি আর্ট গ্যালারীতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার দেশটির নাঞ্জিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ ডিজাইন অনুষদের প্রদর্শনী গ্যালারীতে রাবি শিক্ষার্থীর ‘অস্তিত্বের পুনর্গঠন’ নামক একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাম্বিয়ান শিক্ষার্থী ডেভিসনের ভায়োলিন বাজানোর মধ্যদিয়ে প্রদর্শনীটির উদ্বোধন হয়। প্রদর্শনীটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। দর্শকদের জন্য প্রদর্শনী গ্যালারীটি প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঞ্জিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এর প্রেসিডেন্ট ‘লিউ ওয়েই দং’, ডিজাইন অনুষদের ডীন ‘চউ ছিং’, আন্তর্জাতিক শিক্ষা অনুষদের ডীন ‘অয়াং শি’ অধ্যাপক ‘হ ফাং’ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক মন্ডলীসহ কানাডা, রাশিয়া, চীন, মালায়শিয়া, নাইজেরিয়া, ঘানা, ভারত, বুলগেরিয়া, তুরকিস্থান, জাম্বিয়া, দক্ষিন কোরিয়া এবং অন্যান্য দেশসহ বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ।

সুব্রত কুমার ভৌমিক ২০১৮ সালে চীন সরকার কর্তৃক শিক্ষা বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনে যান। পরে ২০১৮ সাল থেকে চীনের নাঞ্জিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ অধ্যায়ন করে আসছেন।

সুব্রত কুমার ভৌমিক বলেন, বর্তমান সময়ের মহামারীর জন্য মূলত মানব সভ্যতা নিজেরাই দায়ী। নিজেদের ক্ষণস্থায়ী সুখের আশায় আমরা প্রকৃতি এবং প্রাণীকুলকে প্রভাবিত করেছি। যার ফলে আমাদের করোনার মত মহামারীর সম্মুখীন হতে হয়েছে।

তিনি বলেন, আমার শিল্পকর্মগুলোকে আমি ৩টি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে দেখিয়েছি মানব সভ্যতা বিভিন্নভাবে প্রকৃতিকে প্রভাবিত করেছে। দ্বিতীয় পর্যায়ে, করোনার ফলে মানুষের মানসিক দুরাবস্থা, এবং তৃতীয় পর্যায়ে, ভবিষ্যতে এই মহামারীগুলি থেকে মুক্তির জন্য প্রকৃতিকে রক্ষা করা এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে নতুনভাবে জীবনের সূচনা করা বা আমাদের অস্তিত্বের পুনর্গঠন করা।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬