জাবিতে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফসা’র ইফতার সামগ্রী বিতরণ

২৪ এপ্রিল ২০২১, ০৩:১৬ PM
ইফসার ইফতার সামগ্রী বিতরণ

ইফসার ইফতার সামগ্রী বিতরণ © ফাইল ছবি

করোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপার্জন বন্ধ থাকা এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের রোজাদার মানুষের মুখে খাবার তুলে দিতে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর এলাকায় বিশ্ববিদ্যালয়ের দোকানদার, আবাসিক হলের কর্মচারী, দিনমজুর, রিকশাচালক ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ১ কেজি করে রূপচাদা তেল, ছোলা, ডাল, চিনি, আধা কেজি মুড়ি, আধা কেজি খেজুর, আধা কেজি সেমাই, স্টিক নুডলস ২ প্যাকেট করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্য আর্থিক সহযোগিতায় প্রথম পর্যায়ে ৩০টি পরিবারের মধ্যে (এক সপ্তাহের) তা বিতরণ করা হয়েছে। আবারও খাদ্য সামগ্রী বিতরণ করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. আতিফ।

তিনি বলেন, করোনা ভাইরাস মহামারীর এই পরিস্থিতিতে দিন মজুর, সুবিধাবঞ্চিত দেশের বেশিরভাগ পরিবারগুলো ভয়াবহ খাদ্যসঙ্কটের শিকার হচ্ছে। আর এজন্যই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপার্জন বন্ধ থাকা এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের রোজাদার মানুষের মুখে খাবার তুলে দিতে ইফতার সামগ্রী বিতরণ করেছি। প্রাকৃতিক নানা দুর্যোগে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল উদ্দেশ্য। মানবসেবায় এ ধরনের কল্যাণকর কাজে অন্যান্য সামাজিক সংগঠন ও সাবলম্বীদের এগিয়ে আসলে করোনাকালে উপকৃত হবে অসহায়-হতদরিদ্র মানুষ। ইফতার সামগ্রী বিতরণের সময় কেন্দ্রীয় সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির তত্বাবধায়ক আবু নাহিয়ান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

 

ট্যাগ: জাবি
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬