একমাস পর করোনামুক্ত হলেন ঢাবি প্রক্টর

২১ এপ্রিল ২০২১, ০৩:২৭ PM

© ফাইল ফটো

একমাস পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মঙ্গলবার (২০ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বারের মতো করোনা পরীক্ষা করেন। এতে তার রিপোর্ট নেগেটিভ আসে।

এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ৩৫ দিন পর তিনি করোনামুক্ত হলেন। করোনা টিকার প্রথম ডোজ টিকা নেওয়ার দুই সপ্তাহ পর গত ১৭ মার্চ প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অধ্যাপক গোলাম রব্বানী। এরপর ১৩ এপ্রিল দ্বিতীয় দফা করোনা টেস্টেও রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, অবশেষে তৃতীয় পরীক্ষায় আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। শরীর এখনও দুর্বল, আশা করছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন অধ্যাপক গোলাম রব্বানী।

ইবির ৫ম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধনের তারিখ ও ফি নির্ধা…
  • ১৮ অক্টোবর ২০২৬
১৩ ক্যাটাগরির ৩২ পদে চাকরি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে, আবেদ…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাকসুর ক্রীড়া সম্পাদক না…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের …
  • ১৮ অক্টোবর ২০২৬
১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের সহকারী…
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি
  • ১৮ অক্টোবর ২০২৬