গবেষণায় অবদানের জন্য ড. রাবেয়া খাতুন স্মরণীয় হয়ে থাকবেন: ঢাবি উপাচার্য

১৮ এপ্রিল ২০২১, ১২:৪৭ PM
ড. রাবেয়া খাতুন ও ঢাবি লোগো

ড. রাবেয়া খাতুন ও ঢাবি লোগো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাবেয়া খাতুনের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রোববার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উপাচার্য এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. রাবেয়া খাতুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট, সিনেট সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে অত্যন্ত সততা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বিস্তার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, ৫ নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর এবং দুই ছেলে যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬