দেশের উন্নয়নে কবরীর ভূমিকা অপরিসীম: ঢাবি উপাচার্য

১৭ এপ্রিল ২০২১, ০৩:৫৩ PM
ঢাবি উপাচার্য ও সারাহ বেগম কবরী

ঢাবি উপাচার্য ও সারাহ বেগম কবরী © ফাইল ফটো

বরেণ্য অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (১৭ এপ্রিল) এক শোক বাণীতে উপাচার্য বলেন, সারাহ বেগম কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন এই সফল অভিনেত্রী ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম পথপ্রদর্শক ও প্রাজ্ঞজন। দেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি অনন্য অবদান রেখেছেন। এই খ্যাতিমান অভিনেত্রী সাবেক সংসদ সদস্য হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অসাধারণ অবদান রেখেছেন। তাঁর অসাধারণ অভিনয় ও মূল্যবোধ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের গভীরভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করবে। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য সবার প্রিয় এই অভিনেত্রী স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সারাহ বেগম কবরী গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬