ঢাবি থেকে আখতারকে আটকের অভিযোগ, পুলিশ বলছে জানা নেই

১৩ এপ্রিল ২০২১, ০৮:৩১ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে পুলিশে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টিএসসির ভাসমান দোকানদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরে চানখারপুলের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার উপপরিদর্শক রইস উদ্দিন তাকে (আখতার) গাড়িতে তুলে নেন বলে অভিযোগ করেছেন তার সাথে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আখতার দীর্ঘদিন অসুস্থ ছিল। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগাঠনিক কাজের অংশ হিসেবে টিএসসিতে ভাসমান দোকানদারদের ইফতার সামগ্রী বিতরণ শেষ করে চানখারপুলের দিকে যাওয়ার সময় আইন অনুষদের সামনে তাকে গাড়িতে তুলে নেয় পুলিশ। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সরকারের দমনপীড়নের অংশ হিসেবে আখতারকে পুলিশ তুলে নিয়ে গেছে।

তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে নুর বলেন, আমার জানা মতে তার নামে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা নাই।

এ ছাড়াও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন। আকরাম বলেন, একটু আগে তাকে আটক করা হয়েছে। তিনি শাহবাগ থানায় আছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর রশিদ বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ সম্পর্কে আমি কিছুই জানি না।

উপপরিদর্শক রইস উদ্দিনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তার উত্তর দেননি তিনি।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬