ঢাবি শিক্ষার্থী সুমি বাঁচতে চায়, দৈনিক চিকিৎসা ব্যয় ১৫ হাজার

১১ এপ্রিল ২০২১, ০৭:০৬ PM
চিকিৎসাধীন লুৎফুন্নেছা সুমির বর্তমা এবং আগের ছবি

চিকিৎসাধীন লুৎফুন্নেছা সুমির বর্তমা এবং আগের ছবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী লুৎফুন্নেছা সুমি অ্যাবডোমিনাল টিবি রোগে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে আছেন। দীর্ঘ ৪ মাস ধরে চিকিৎসা চালানোর পর তার পুরো পরিবার অর্থ সংকটে এখন।

চোঁখের সামনে একটা স্বচ্ছল পরিবারকে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। সুমির চিকিৎসায় প্রতিদিন খরচ হয় ১৫ হাজার টাকারও বেশি। এ ছাড়াও তার পরিবারের আরো খরচ তো রয়েছেই।

বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ২০১৫-১৬ সেশনের আবাসিক ছাত্রী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নন কোডিভ আইসিইউতে ৮ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।

তার পেটে যক্ষা হয়েছে এবং লিভার,পাকস্থলী ও জরায়ু একসঙ্গে লেগে আছে। এগুলো অপারেশন করে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসতে হবে।

সরাসরি সাহায্য পাঠানোর ঠিকানা (সুমির ভাই মাসুম) রকেট-018843767651 বিকাশ- 01521-205211 (তানভীর)

এ ছাড়াও সুমির জন্য বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সাহায্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ সংগ্রহের আবেদন জানিয়ে প্রচারণা চালাচ্ছে।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬