ঢাবিতে দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু

১১ এপ্রিল ২০২১, ০২:৪৬ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় ও গণিত বিভাগের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে গণিত বিভাগের উদ্যোগে ‘International E-conference on Mathematics and its Applications’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন ভার্চুয়ালি শুরু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই সম্মেলন উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় ও গণিত বিভাগের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে এই সম্মেলন আয়োজন করায় আয়োজক এবং এতে অংশগ্রহণকারী প্রখ্যাত গণিতবিদদের আন্তরিক ধন্যবাদ জানান। সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও নবীন গবেষকরা উপকৃত হবে এবং একাডেমিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য গণিত শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি এবং বিশ্বমানে উত্তীর্ণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষক-গবেষকদের প্রতি আহবান জানান।

গণিত বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সেলিনা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. সমীর কুমার ভৌমিক স্বাগত বক্তব্য রাখেন। দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের গবেষকগণ ৬টি বৈজ্ঞানিক বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করবেন।

প্রসঙ্গত, এই সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য গণিতবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করছেন।

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের স…
  • ১৯ আগস্ট ২০২৬
 বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েটদের দক্ষতা জানতে ৪ কোম্পানিকে নিয়ে রাবিতে বিশেষ …
  • ১৯ আগস্ট ২০২৬
পরীক্ষা দিতে এসে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 
  • ১৯ আগস্ট ২০২৬