ঢাবি চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষা হচ্ছে, ফি ১৫০০ টাকা

১০ এপ্রিল ২০২১, ০৭:৪৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বুথ বসানো হয়েছে। প্রতিজনের নমুনা পরীক্ষায় ফি ধরা হয়েছে ১৫০০ টাকা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এবং এঁদের পরিবারের সদস্যরা বুথটিতে নমুনা দিয়ে করোনা পরীক্ষা করাতে পারবেন। সাধারণত নমুনা দেওয়ার পরের দিনই মিলছে রিপোর্ট।

শুক্রবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা নমুনা নেওয়া হচ্ছে। 

গত রোববার (৪ মার্চ) থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানান অতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সারওয়ার জাহান মুক্তাফী। ডা. মুক্তাফী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতিদিন গড়ে নয় থেকে ১০ জন এখান থেকে সেবা নিচ্ছেন।

পুরো কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ এক্সেলেন্সের তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে বলে জানান ডা. মুক্তাফী। এর আগেও করোনার নমুনা বুথ চালু ছিল। সেটিই মোকাররম ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

তবে করোনার নমুনা পরীক্ষা ফি বেশি রাখা হয়েছে বলে জানিয়েছেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচিত্র অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এজেডএম শফিউল আলম ভূইয়া এ সংক্রান্ত তথ্য শেয়ার করে তাঁর ফেসবুকে পোস্ট দিলে সেখানে উদ্যোগের প্রশংসার পাশাপাশি বহু শিক্ষার্থীকে ফি অনেক বেশি রাখা হয়েছে বলে মত দেন।

এ ছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করানো হয়েছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেন্টার অফ এক্সেলেন্স টিকাদান কার্যক্রম বাস্তবায়নের কাজ করছে। তবে এই টিকাদান এখনও শুরু হয়নি।

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের স…
  • ১৯ আগস্ট ২০২৬
 বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েটদের দক্ষতা জানতে ৪ কোম্পানিকে নিয়ে রাবিতে বিশেষ …
  • ১৯ আগস্ট ২০২৬
পরীক্ষা দিতে এসে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 
  • ১৯ আগস্ট ২০২৬