জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চবি ছাত্রীর মৃত্যু

১০ এপ্রিল ২০২১, ০৫:১৬ PM
চবি ছাত্রী শারমিন আক্তার রিমা

চবি ছাত্রী শারমিন আক্তার রিমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শারমিন আক্তার রিমা নামে দৃষ্টিপ্রতিবন্ধী এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন থেকে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার ভোর ৫টায় নিজ বাড়িতে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্বকান্দাইল গ্রামে। পরে এদিন জানাজা শেষে করিমগঞ্জ উপজেলার পূর্ব কান্দাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনজনই শারীরিক প্রতিবন্ধী। তাদের বাবা নেই। শারমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই ফাইজুল হক। তিনি বলেন, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় আমরা কয়েক দিন ধরে তাকে বাড়িতেই চিকিৎসা দিচ্ছিলাম। সে যথেষ্ট সুস্থবোধ করছিল।

তিনি বলেন, গতকাল হঠাৎ শ্বাসকষ্ট ও রক্তবমি হয়ে স্বাস্থ্যের অবনতি ঘটলে শনিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু এর আগেই সে মৃত্যুবরণ করে। তাকে আর বাঁচানো গেলো না।

এদিকে, চবি ছাত্রী শারমিন আক্তার রিমার মৃত্যুতে তার সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি শারমিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের স…
  • ১৯ আগস্ট ২০২৬
 বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েটদের দক্ষতা জানতে ৪ কোম্পানিকে নিয়ে রাবিতে বিশেষ …
  • ১৯ আগস্ট ২০২৬
পরীক্ষা দিতে এসে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 
  • ১৯ আগস্ট ২০২৬