ঢাবিতে ভর্তির আবেদনে ভর্তিচ্ছুদের বিড়ম্বনা

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ওয়েবসাইট জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন তিনদিন বন্ধ থাকার পর এখন পুনঃরায় চালু হয়েছে। তবে আবেদন করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অন্যান্যবারের চেয়ে এবার এবার আবেদনকারীর সংখ্যা বেশি হওয়াতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাময়িক বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। তবে খুব শিগগিরই এসব সমস্যা কেটে যাবে বলে আশাবাদ তাদের।

জানা যায়, গত ৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। একইদিন রাতে কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। পরদিন ৯ মার্চ সকালে সচল হলেও বেশ কয়েকবার সার্ভার ডাউন হতে দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এরপর ১১ মার্চ বৃহস্পতিবার থেকে তিনদিন বন্ধ রেখে নতুন দুইটি সার্ভার যুক্ত করে ওযেবসাইটের সক্ষমতা বাড়ানোর কথা বললেও এখনো নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে আবেদনকারীদের।

শিক্ষার্থীরা বলছেন, গত ১৫ মার্চ সকাল থেকে আবেদন করা গেলেও রোল, রেজিস্ট্রেশন দেওয়ার পরেও লগইন হচ্ছে না, পেমেন্ট নিচ্ছে না কিংবা লগইন করলেও পেমেন্ট স্লিপে ছবি আসছে না। এছাড়াও আবেদনে ভুল দেখানো, ঠিকানার ঘর পূরণ না করতে পারা কিংবা অভ্যন্তরীণ নানা তথ্য দেওয়ায় সমস্যা দেখা যাচ্ছে। এদের মধ্যে আবার কারো কারো নিজ ইউনিয়ন-গ্রামের নাম দেখাচ্ছে না, কারো অভিভাবকের নাম আসছে না, কিংবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য মিলছে না।

ভোগান্তির শিকার মানিকগঞ্জের এক শিক্ষার্থী ডেইলি ক্যাম্পাসকে জানান, মানিকগঞ্জ সদর উপজেলার কোনো ইউনিয়ন আবেদনের সময় ওয়েবসাইটে শো করছে না। ফলে তারা আবেদন করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হটলাইনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যাচ্ছে না।

ঠাকুরগাঁও থেকে আরেক শিক্ষার্থী জানান, তার বাবার নাম এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটে কারেকশন করা হয়েছিলো। কিন্তু এখন ওই নামসহ সাবমিট করার পরেও ওয়েবসাইটে এই নামে কোনো শিক্ষার্থীকে দেখাচ্ছে না। ফলে সে আবেদনও করতে পারছে না।

নাটোর থেকে একজন জানান, আবেদন করার সময় লগ-ইন হচ্ছিল না। পরে অনেক কষ্ট করে আবেদন করলেও ছবিটা আসেনি, এ নিয়ে চিন্তিত আছি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, পরে ঠিক করে দেবে। কিন্তু চিন্তা তো থেকেই যায়।

এ বিষয়ে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়ছে। এজন্য আবেদনকারীদের সাময়িক কিছু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। ওয়েবসাইটের সক্ষমতা বাড়াতে আমরা ইতোমধ্যে দুইটি নতুন সার্ভার সংযুক্ত করেছি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের অনেক ইনফরমেশন আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। তাই একটু বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। আশা করি খুব শিগগিরই এ সমস্যাগুলো কেটে যাবে।

আবেদনের সময় বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে প্রচুর সময় রয়েছে। যে সময়টা নষ্ট হয়েছে, আমরা এপ্রিল মাসে সেটা পুষিয়ে নেব অর্থাৎ সময় বাড়িয়ে দেব। সেই সঙ্গে কোনো শিক্ষার্থীর আবেদনে কোনো সমস্যা হলে বা ভুল থাকলে সেটাও সংশোধন করে নেওয়া যাবে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়, আগামী ৩১ মার্চ বুধবার রাত ১১.৫৯টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আর টাকা জমা দেয়ার শেষ তারিখ ১ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত।

আগামী ২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২২ মে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, ২৮ মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট ও ৫ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অঙ্কন পরীক্ষা হবে ১৯ জুন। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

ক, খ, গ ও ঘ ইউনিটে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এ ক্ষেত্রে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রত্যেকটি ইউনিটেই প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ভিত্তি করে মেধাতালিকা তৈরি করা হবে।

পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬
‎কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
চাঁদের বুকে বিরল দৃশ্য দেখে রোমাঞ্চিত আর্টেমিসের নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬