ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

১৪ মার্চ ২০২১, ০৭:৪২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

তিনদিন বন্ধ থাকার পর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। রবিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে পুনরায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমাদের কারিগরি যে ত্রুটি ছিল সেগুলো সমাধান করা হয়েছে। আশা করছি আর কোনো সমস্যা হবে না।

এর আগে কারিগরি জটিলততার কারণে গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আবেদন প্রক্রিয়া শুরুর পর অতিরিক্ত চাপ পড়ায় আবেদন বন্ধ রাখা হয় বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

নভেম্বরে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী
  • ১৯ অক্টোবর ২০২৬
যে পাঁচ সময়ে আপনার শিশুকে কখনোই বকাঝকা করবেন না
  • ১৯ অক্টোবর ২০২৬
মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জ…
  • ১৯ অক্টোবর ২০২৬
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬