জাবিসাসের নেতৃত্বে মাহবুব-আবির, যুগ্ম সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের বেলাল

১৪ মার্চ ২০২১, ০১:৫৬ PM
মাহবুব, আবির ও বেলাল

মাহবুব, আবির ও বেলাল © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের আবির আব্দুল্লাহ। তাছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের জাবি প্রতিনিধি বেলাল হোসেন।

রবিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ডেইলি অবজারভারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তারেক আজিজ,  কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের আলকামা আজাদ, দপ্তর ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ওসমান গণি রাসেল।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলা টোয়েন্টিফোর ডটকমের মাহবুবা আকবর, নিউ এইজের শাহাদাত হোসেন এবং দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বোরহান উদ্দিন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মে সায়কা।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

হবিগঞ্জে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ১৯ আগস্ট ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রির সম…
  • ১৯ আগস্ট ২০২৬
দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে
  • ১৯ আগস্ট ২০২৬
প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬