রবিবার পর্যন্ত বন্ধ ঢাবির ভর্তি আবেদন, বাড়বে সময়

১১ মার্চ ২০২১, ০৪:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। তবে আগামী রবিবার (১৪ মার্চ) রাত ৮টা থেকে পুনরায় ভর্তি আবেদন শুরু হবে। একইসঙ্গে কয়েকদিন বন্ধ থাকায় ভর্তি আবেদনের সময়ও বৃদ্ধি করা হবে।

ভর্তি কার্যক্রম বন্ধ হওয়ার পর এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, কারিগরি জটিলতার কারণে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন বন্ধ রাখা হয়েছে। আগামী রবিবার (১৪ মার্চ) পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। আশা করছি আগামী সোমবার থেকে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

তিনি বলেন, আজ বেলা পৌনে ১টা থেকে আগামী রবিবার রাত ৮টা পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ থাকবে। এরপর থেকে ফের অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। কয়েকদিন বন্ধ থাকায় ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে সময় বাড়ানোর বিষয়টি প্রার্থী থাকা না থাকার উপর নির্ভর করবে। প্রার্থী না থাকলে সময় নাও বাড়তে পারে।

এর আগে গত সোমবার (৮ মার্চ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। ভর্তির জন্য চালুকৃত ওয়েবসাইট ও হেল্পলাইন নাম্বার নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। যার ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবেদন কার্যক্রম। আবেদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত মাত্র দুই দিনে ভর্তির জন্য আবেদন করেছে ১ লাখ ৫ হাজারের বেশি শিক্ষার্থী।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মাত্র দু’দিনে এতো সংখ্যক আবেদন হবে আমরা আশা করিনি। অল্প সময়ে অধিক সংখ্যক আবেদনের জন্য সাইটটি লোড নিতে পারছে না। তাই জটিলতা দেখা দিয়েছে। তবে সাইটটি ঠিক করার চেষ্টা চলছে। আগামী সোমবার থেকে পুনরায় আবেদন করা যাবে বলে আশা করি।

হবিগঞ্জে ধানক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ১৯ আগস্ট ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রির সম…
  • ১৯ আগস্ট ২০২৬
দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে
  • ১৯ আগস্ট ২০২৬
প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬