ডিজিটাল আইন বাতিলের দাবিতে বামজোটের সমাবেশ

১০ মার্চ ২০২১, ০৪:৪৫ PM
রাজু ভাস্কর্যে বাম সংগঠনগুলোর সমাবেশ

রাজু ভাস্কর্যে বাম সংগঠনগুলোর সমাবেশ © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সাত ছাত্রনেতার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ওই আইনে শ্রমিকনেতা রুহুল আমিনসহ গ্রেফতারকৃত সকলের মুক্তির দাবিতে সমাবেশ করেছে বামপন্থী সংগঠনগুলো। বুধবার দুপুরে প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন ছাত্র সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ও প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক আল কাদেরী জয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক মাহির শাহরিয়ার রেজাসহ প্রগতিশীল সংগঠনগুলোর প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আল কাদেরী জয় বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কথা বলে এই আইন দিয়ে অগণতান্ত্রিকভাবে নির্যাতন চালাচ্ছে। এই করোনাকালীন সময়ে লেখক, কার্টুনিস্ট এবং সাংবাদিকসহ প্রায় ২০০ জনকে গ্রেফতার করে নির্যাতন করেছে।

তিনি বলেন, সম্প্রতি লেখক মুশতাকের কারাগারে মৃত্যু এবং কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে নির্যাতন সেই কালো আইনের অপপ্রয়োগেরই বহিঃপ্রকাশ।

সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬
‎কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলছে না জ্বালানি
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬