একদিনের জন্য চবি উপাচার্য হচ্ছেন অধ্যাপক মহীবুল আজিজ

০৯ মার্চ ২০২১, ০৭:১৩ PM
অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ

অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের রুটিন দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে। আগামী ২৯ এপ্রিলের জন্য তাকে অতিরিক্ত এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. নূর ই আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শিরীন আখতার নিয়মিত চাকরির বয়স পূর্ণ হয়ে যাওয়ায় অবসর নিতে আগামী ২৯ এপ্রিল তাঁর মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ফিরে যেতে বলা হয়েছে। পরদিন থেকে শিরীন আখতার পুনর্নিয়োগ পেয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

নির্দেশনায় আরও বলা হয়, একইদিনে অফিস সময়ে উপাচার্য পদে যোগদানের অনুমতি এবং শিরীন আখতার তাঁর অনুপস্থিতিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্যকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬