সচল হয়েছে ঢাবির ভর্তি ওয়েবসাইট, চলছে আবেদন

০৯ মার্চ ২০২১, ০৯:১২ AM
সচল হওয়ার পর ঢাবির ভর্তি ওয়েবসাইটে ফের আবেদন শুরু হয়েছে

সচল হওয়ার পর ঢাবির ভর্তি ওয়েবসাইটে ফের আবেদন শুরু হয়েছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ওয়েবসাইট ফের সচল হয়েছে। সোমবার (৮ মার্চ) রাতে জটিলতায় ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। আবেদন প্রক্রিয়ায় সমস্যার বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ আসার পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এদিকে আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে ওয়েবসাইটে গিয়ে সচল অবস্থায় পাওয়া যায়। সেখানে প্রত্যেক ইউনিটের জন্য আলাদা করে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আবেদনের ধাপ পরীক্ষার অঞ্চল এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের ওয়েবসাইটের নির্দেশনা বিস্তারিত সতর্কতার সঙ্গে পড়ে আবেদন করতে হবে।

এর আগে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হওয়ায় দুঃখ প্রকাশ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আপাতত ওয়েবসাইট বন্ধ আছে। এখন কেউ চাইলেও ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবে না। আমরা সাময়িক এই অসুবিধার জন্য দুঃখিত। ওয়েবসাইট পুনরায় চালু হলে সবাই আবেদন করতে পারবে।’

তিনি বলেন, ‘সমস্যার বিষয়টি জানার পর থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। গত ১০ বছর ধরে ওয়েবসাইটটি একই সিস্টেমে চলছে কিন্তু কখনও ডিসটার্ব হয়নি। এবার হঠাৎ করে এই যান্ত্রিক জটিলতা তৈরি হয়েছে। সিস্টেমে কি হয়েছে সেটা আমরা দেখছি। যত দ্রুত সম্ভব আমরা পুনরায় এটিকে সচল করার চেষ্টা করছি।’

সোমবার বিকেল ৫টায় আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন ঢাবি ভিসি ড. মো. আখতারুজ্জামান। ওয়েবসাইটের জটিলতা ঠিক হওয়ার পর পুনরায় চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd/) মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ বছর ‘ক’ ইউনিটভুক্ত নতুন বিভাগ আবহাওয়া বিজ্ঞান বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে পাঁচটি ইউনিটের অধীনে এবার মোট আসন ৭ হাজার ১৩৩টি। গতবারের চেয়ে এবার ১৫টি আসনে বাড়ছে। ফলে এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১০টি, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০টি এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন থাকবে। গত বছর ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট আসন ছিল ৭ হাজার ১১৮টি।

প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৫ জুন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence