ঢাবিতে পতাকা উত্তোলন দিবস পালিত

০২ মার্চ ২০২১, ০১:৫০ PM

© টিডিসি ফটো

যথাযোগ্য মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন দিবস। মঙ্গলবার (২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এক অনুষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হল ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো: আখতারুজ্জামান বলেন, আমরা খুবই আনন্দিত যে মুজিব শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সুযোগ পেয়েছি। অগ্নি ঝরা মার্চে বাংলাদেশের স্বাধীনতার সব গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহ সংগঠিত হয়েছে। ১৯৭১ সালের আজকের এই দিনে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। সেদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে একটি জাতি রাষ্ট্রের সূচনা হয়েছিল। তারপর ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার পরোক্ষ ঘোষণা দেন।

তিনি বলেন, ৭ মার্চ শুধু বাঙালী জাতির জন্য মুক্তির ভাষণ নই, এটি একই সাথে সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা। এই ধারাবাহিকতায় ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জাতিসংঘ ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এভাবে ইতিহাস এবং দর্শনের প্রতিটি ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু একে অপরের সাথে জড়িত।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি ফলপ্রার্থী, খোঁজ ন…
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬