পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ঢাবির ১৫১ শিক্ষার্থীকে সাজা

০১ মার্চ ২০২১, ০৩:৫৯ PM

© ফাইল ফটো

একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তিসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। 

সোমবার (১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিন্ডিকেটের এই সভায় সভাপতিত্ব করেন।

৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬
মহাসড়কে যত্রতত্র দুর্ঘটনা: রাস্তায় থাকছে আধুনিক ৬০ অ্যাম্বু…
  • ১৯ আগস্ট ২০২৬
দুধের বদলে তেল-ডালডা-আটা মিশিয়ে তৈরি হচ্ছে ছানা, কারখানা সি…
  • ১৯ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ১৭ সেপ্টেম্বর পর…
  • ১৯ আগস্ট ২০২৬
মওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না: মাভাবিপ্রবি ভি…
  • ১৯ আগস্ট ২০২৬