ঢাবির প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:১৭ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) এ উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক ও করণীয় নিয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিস্তারিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি কমিটি গঠিত হয়েছে - নৈতিকতা কমিটি, কোর কমিটি এবং ওয়ার্কিং কমিটি।

এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটাতে হবে এবং সকল কার্যক্রম ডিজিটাল প্রযুক্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিকসহ সকল কর্মকান্ডে সততা, নিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন এবং উল্লেখিত কমিটির সদস্যবৃন্দ।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬