চবির সাবেক অধ্যাপক নাসিম বানু আর নেই

২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৯ AM

© সংগৃহীত

বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসিম বানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর চন্দনপুরা এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী জানান, অধ্যাপক নাসিম বানু ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যোগ দেন। ৩৯ বছর শিক্ষকতা শেষে ২০১৩ সালে তিনি অবসরে যান।

অধ্যাপক নাসিম বানু ১৯৯৪-৯৭ সাল পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬
৮ মাস বয়সী বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ…
  • ১৯ অক্টোবর ২০২৬