১৭ এপ্রিল করোনা টিকা পাবেন ঢাবি শিক্ষার্থীরা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো

আগামী ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনা টিকার প্রথম ডোজ দিতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ঢাবি প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবি রেজিস্ট্রাির মো. এনামউজ্জামান। তিনি বলেন, গতকাল বুধবার ইমেইলের মাধ্যমে টিকা চেয়ে দুই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৭ এপ্রিল করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। আমরা যেন ওইদিন সবাইকে টিকা দিতে পারি সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেয়া হয়েছে। প্রথম ডোজের টিকা নেয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেয়া হতে পারে বলেও জানান তিনি।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, চেক ডিজঅনার মামলায় পাবিপ্রবি কর…
  • ১৯ আগস্ট ২০২৬
আরও ২৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ১৯ আগস্ট ২০২৬
১১ মেডিকেলে হচ্ছে ২০ হোস্টেল, বাড়ল মেয়াদ ও ব্যয়
  • ১৯ আগস্ট ২০২৬
বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবিরের বোনের ইন্তেকাল
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয়
  • ১৯ আগস্ট ২০২৬