মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবিতে মানববন্ধন

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:২০ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © ফাইল ফটো

আগামী ১ মার্চের মধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আল মাহমুদ শাফির মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মানববন্ধনে ১ মার্চের মধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এ জন্য সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তকে পুনর্বিবেচনার দাবি করেন তারা।

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা ২৬ মাস ধরে একই বর্ষে রয়েছি। এটি অত্যন্ত লজ্জা এবং বেদনার। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে থাকায় অনেকেই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় সেশনজট ভয়াবহ আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে করোনা বাধা হলে আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। পরবর্তীতে ধাপে ধাপে অন্যদেরও টিকা দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হোক।’

এ সময় দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিহাজুল ইসলাম রিহান বলেন, ‘শিক্ষা একটি জাতির মস্তিষ্কের খোরাক। এভাবে আর কত দিন বসে থাকবো। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি আরও দ্রুত সম্পন্ন করা হোক। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্র হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধনে সমাপনী বক্তব্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরবর্তী বর্ষের ক্লাস শুরু করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় খুললে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। মে মাসে বিশ্ববিদ্যালয় খুললে পরে আরও বিভিন্ন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। যার ফলে জট লেগেই থাকবে।

সরকার ভালোভাবে করোনা মোকাবিলা করেছে। দেশে সবকিছু ঠিকমতো চলছে। অন্যসব সেক্টরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা আরও সচেতন। তাই অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে টিকা দিয়ে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া হোক।’

মানববন্ধনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী শারমিন আক্তার সাথীও বক্তব্য দেন।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬