চবিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ

২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ, ইনস্টিটিউট এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এমফিল-পিএচডি প্রোগ্রামে ভর্তির জন্য এ আবেদন শুরু হয়েছে।

আবেদন প্রক্রিয়া: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এমফিল ও পিএইচডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ টাকার অগ্রণী বা জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে ইস্যুকৃত রেজিস্ট্রার বরাবর ব্যাংক বা ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন ফরম ৫ এপিলের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দিতে হবে।

অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, এমফিল বা পিএচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.cu.ac.bd) অথবা ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা থেকে জানা যাবে।

চুল কাটা-ফেশিয়ালের বিল আড়াই হাজার, সেলুন মালিকে জরিমানা
  • ১৯ আগস্ট ২০২৬
পাট গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪১, আবেদন আ…
  • ১৯ আগস্ট ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬