চবি ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবক আটক

২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩২ PM
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম খোরশেদ আলম (১৯)।

মঙ্গলবার (২৩ লফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। ভুক্তভোগী ওই ছাত্রী চবির ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় বাজার থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে ইভটিজিংয়ের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এই ঘটনায় পরদিনই ওই শিক্ষার্থী প্রক্টর কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ভুক্তভোগী ছাত্রী তাকে শনাক্ত করে।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।’

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬