১৬ হলের নয়টিতেই তালা ঝুলালো জাবি প্রশাসন

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নতুন করে আরও দুটি আবাসিক হল সিলগালা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল প্রশাসন। এর মধ্যে দিয়ে মোট ১৬টি হলের নয়টি হলে আবারো প্রশাসনের তালা ঝুললো।

মঙ্গলবার (২৩ ফেরুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সিদ্ধান্তে অটল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা, হল খোলা ও প্রয়োজনীয় সুযোগসুবিধা দেওয়া এবং হামলায় আহতদের চিকিৎসাব্যয় ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া। এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব হলের শিক্ষার্থীদের হল থেকে বের করে সিলগালা করে দিয়েছে হল প্রশাসন।

শহীদ রফিক জব্বার হল সিলগালা করে ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ। এক ফেসবুক পোস্টে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, শহীদ রফিক-জব্বার হল সিলগালা করা হলো। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের। বিশেষ করে শহীদ রফিক-জব্বার হলের বাংলাদেশ ছাত্রলীগের সুন্দর ও পরিচ্ছন্ন মনের নেতাকর্মীদের।

প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, ইতোমধ্যে দুইটি হলের ফটক সিলগালা করা হয়েছে। বাকি হলগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছে। ওই হলগুলোতেও আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমাদের পক্ষ থেকে আর অনুরোধ জানানো হবে না। বাকিটা রাষ্ট্রীয় প্রশাসন দেখবে।

প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। এ হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হয়। এর মধ্যে অন্তত ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতা আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় কাউন্সিল করতে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে বিএ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সেই মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তদন্তে নামল স্বাস…
  • ০৫ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন দুই প্রতিমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাবি ছাত্রদল নেতাকে আটক, আজীবনের জন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে মঈদ বাবুল-তোজাম প্যানেলের ভূ…
  • ০৪ এপ্রিল ২০২৬