কাল ফের নীলক্ষেত মোড় অবরোধ করবে সাত কলেজ শিক্ষার্থীরা

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮ PM
নীলক্ষেত মোড়ে পুলিশের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা

নীলক্ষেত মোড়ে পুলিশের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আগামীকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবারও নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা।

এদিকে আজকের মতো কর্মসূচি স্থগিত করে নীলক্ষেত মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার রাত ৯টায় নীলক্ষেত মোড়ে অবরোধ করেন তারা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

নীলক্ষেত মোড় অবরোধ করা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধাতের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে৷

ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল বলেন, ‘‘আমাদের চলমান পরীক্ষা অবশ্যই নিতে হবে৷ শুধু মাত্র পরীক্ষার জন্য আমরা গ্রাম থেকে ঢাকা আসছি। এমন হয়রানি মেনে নেয়া হবে না। অবিলম্বে চলমান পরীক্ষা নিতে হবে।’’

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত সভায় সাত কলেজের সব পরীক্ষা স্থগিত করা হয়।

আরও ২৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, দেখুন তালিকা
  • ১৯ আগস্ট ২০২৬
১১ মেডিকেলে হচ্ছে ২০ হোস্টেল, বাড়ল মেয়াদ ও ব্যয়
  • ১৯ আগস্ট ২০২৬
বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবিরের বোনের ইন্তেকাল
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয়
  • ১৯ আগস্ট ২০২৬
অবশেষে শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের অপরাধ তদন্তের নির্দেশ দি…
  • ১৯ আগস্ট ২০২৬