আহতদের স্মরণে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯ PM
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি © টিডিসি ফটো

গেরুয়া এলাকায় স্থানীয়দের হামলায় আহত শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই কর্মসূচি পালন করেন তারা।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ হলের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তিনটি হল সিলগালা এবং আরও দুটি হলে তালা দিয়ে শিক্ষার্থীদের বের করে দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন।

প্রসঙ্গত, গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে ধাওয়া পাল্টা ধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার নিরাপত্তাহীনতার কথা বলে জোরপূর্বক হলে ওঠে শিক্ষার্থীরা।

১১ মেডিকেলে হচ্ছে ২০ হোস্টেল, বাড়ল মেয়াদ ও ব্যয়
  • ১৯ আগস্ট ২০২৬
বরগুনায় পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
বিএনপি মিডিয়া সেলের শায়রুল কবিরের বোনের ইন্তেকাল
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙনে নদীগর্ভে বিলীনের শঙ্কায় দুই বিদ্যালয়
  • ১৯ আগস্ট ২০২৬
অবশেষে শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের অপরাধ তদন্তের নির্দেশ দি…
  • ১৯ আগস্ট ২০২৬
নদীতে ভেসে উঠল মৃত ডলফিন
  • ১৯ আগস্ট ২০২৬