জাবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, তবে হল ছাড়ছেন না

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৪ PM
আন্দোলনকারীদের পক্ষ থেকে এক ছাত্রী এ ঘোষণা দেন

আন্দোলনকারীদের পক্ষ থেকে এক ছাত্রী এ ঘোষণা দেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের যথাযথ বিচারের আশ্বাসের প্রেক্ষিতে চলমান সব ধরনের আন্দোলন স্থগিত করা হয়েছে। তবে আপাতত শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করবেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক ছাত্রী এ ঘোষণা দেন।

ওই ছাত্রী জানান, গত কয়েকদিনের হামলার যথাযথ বিচার এবং এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলে থাকতে দিতে হবে। আমাদের এসব দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা অধিকাংশ মেনে নিয়েছে। তারা বলছে, এসব বিচারকার্য সম্পন্ন করতে সময়সাপেক্ষ ব্যাপার। তাই কিছু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আমাদের সব ধরনের আন্দোলন আপাতত স্থগিত করছি। তবে হলের থাকার সিদ্ধান্তটি এখনও বহাল রয়েছে। 

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬