সড়কে পড়েছিল ঢাবির সাবেক ছাত্রীর নিথর দেহ

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী আফসীন আহমেদ তৃষা (২৭) সপ্তাহখানেক আগে যোগ দিয়েছিলেন একটি আইটি প্রতিষ্ঠানে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাজ শেষ করে রাজধানীর বনানীর আওয়াল টাওয়ারের অফিস থেকে বেরও হয়েছিলেন। কিন্তু অফিসের নিচে সড়কেই মিলল তার নিথর দেহ। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ বলছে, তৃষা বিষণ্নতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবনের সিঁড়িঘরের ফাঁকা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন।

নিহতের স্বামী সানাউল কবির সিদ্দিক পুলিশকে বলেছেন, তৃষা চার বছর আগে বাবাকে হারিয়েছেন। মা ক্যান্সারে ভুগছেন। তার ছোট একটি ভাই রয়েছে। এ জন্য সে দীর্ঘদিন ধরেই বিষণ্ন ছিল। কিন্তু এভাবে সবাইকে ছেড়ে চলে যাবে, তা তিনি কল্পনাও করতে পারছেন না।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আওয়াল টাওয়ারের নিচ থেকে আফসীনের লাশ উদ্ধার করেন তারা। শুরুর দিকে পরিচয় নিশ্চিত হতে না পারলেও পরে জানতে পারেন, ওই ভবনের ১৪ তলায় তিনি একটি আইটি ফার্মের কর্মী ছিলেন। পরে সেখান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখতে পান, তিনি খুব স্বাভাবিকভাবে অফিস থেকে বের হয়ে আসছেন। ধারণা করা হচ্ছে, এর পরই কোনো তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। ওই ভবনের সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করা হচ্ছে।

আফসীনের স্বজনরা বলছেন, মেধাবী ছাত্রী আফসীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক করেছিলেন। চমৎকার লেখালেখির পাশাপাশি গিটার বাজিয়ে গানও গাইতেন তিনি।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬